
নভেম্বরের মাঝামাঝি রোহিঙ্গা প্রত্যাবাসন রাখাইনে:
নিপীড়নের শিকার হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রথম দলটিকে নভেম্বরের মাঝামাঝি প্রত্যাবাসন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এ কথা বলেন।
আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গত বছরের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও
এই প্রথম প্রত্যাবাসন শুরুর একটি নির্দিষ্ট সময় ঠিক করা হল।
বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
আর মিয়ানমারের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে।
পরে যৌথ সংবাদ সম্মেলনে শহীদুল হক বলেন, আশা করছি- নভেম্বরের মাঝামাঝি আমরা প্রত্যাবাসন শুরু করতে পারব। এটি হবে প্রথম গ্রুপ।
বাংলাটিভি/এসএম/এবি



