গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়ায় ভরে গেছে লাল শাপলায়

গোপালগঞ্জের ছত্রকান্দা, জোয়ারিয়া ও কান্দিবিলসহ বিভিন্ন বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া লাল শাপলা বিলের সৌন্দর্য্যকে বাড়িয়ে তুলেছে। এসব বিলে শাপলার দৃশ্য দুর থেকে মনে হবে লাল গালিচায় ঢেকে দেয়া হয়েছে। প্রাকৃতিক এ সৌন্দয্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য লোক আসেন।
বর্ষা মৌসুমে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার প্রায় ২৫টি বিলে লাল শাপলার মনোরম দৃশ্য যে কারো দৃষ্টি আকর্ষন করবে। আগে সাদা শাপলা জন্ম হলেও ১৯৮৮ সালের বন্যার পর থেকে শুরু হয় লাল শাপলার জন্ম।নয়নাভিরাম এ দৃশ্য দেখতে প্রতিদিন ভীড় করেন, ভ্রমনপীপাসুরা।
লালগালিচার মত প্রাকৃতিক এ দৃশ্য ভ্রমন পিপাষুদের আনাগোনা বাড়িয়েছে বলে মনে করেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান। টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি,কোটালীপাড়ায় কবি শুকান্তের বাড়ির সাথে বিভিন্ন বিলের লাল শাপলা,পদ্ম ফুলের অপরুপ দৃশ্য গোপালগঞ্জের সৌন্দর্য্য আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন এ কর্মকর্তা। বিলে সবুজ পাতার মাঝে লাল শাপলাকে দূর থেকে লাল-সবুজের বাংলাদেশের চিহ্ন বহন করছে বলে মনে করছেন অনেকে।



