খেলাধুলা
এশিয়া কাপে বাংলাদেশ শিরোপা জিততে না পারলেও, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং উঠে এসেছেন পেসার মুস্তাফিজুর রহমান

বর্তমান আইসিসি ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে দ্বাদশ স্থানে উঠে এসেছেন কাটার মাষ্টার ।সদ্য সমাপ্ত এশিয়া কাপে মুস্তাফিজ পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে হয়েছেন শীর্ষ উইকেট সংগ্রাহক। রেটিং পয়েন্ট ও বেড়েছে মুস্তাফিজের। ৬৫১ রেটিং পয়েন্ট পয়েছেন ছন্দে থাকা টিম বাংলাদেশের এই তারকা পেসার। বোলিং র্যাঙ্কিংয়ে মাশরাফি বিন মুর্তজা আছেন ২৭ নম্বরে, সাকিব আল হাসান ২৯ নম্বরে এবং রুবেল হোসেন আছেন ৪২ নম্বরে। তবে শীর্ষস্থানে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। দুই নম্বরে আফগানিস্তানের রশিদ খান।



