খেলাধুলা
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে আজ হংকংকে ৫ উইকেটে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ টস জিতে হংকংকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক তৌহিদ হৃদয়। বাংলাদেশি বোলিং তোপে ৪৬ ওভার ৫ বলে ৯১ রানে অলআউট হয় হংকংয়ের যুবারা। দলের হয়ে কালহান চাল্লু ও অদিত গোরাওয়ারা ব্যক্তিগত সর্বচ্চ ১৬ রানের ইনিংস খেলে আউট হন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিশাদ হোসেন। জবাবে ব্যাট করতে নেমে, শুরুটা ভালো হয়নি টাইগার যুবাদের। দলীয় ২২ রানে ৪ উইকেটের পতন হোলেও , মাত্র ১১ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। হংকংয়ের নাসরুল্লাহ রানা নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট । দিনের অপর ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকান যুবারা।



