
আবাসন শিল্প সংশ্লিষ্ট পত্রিকা মুক্ত আকাশের উদ্যোগে অনুষ্ঠিত হলো-বিশ্ব বসতি দিবস ও বাংলাদেশের আবাসন শিল্প-শীর্ষক সেমিনার ও মুক্ত আকাশ সম্মাননা-২০১৮ প্রদান অনুষ্ঠান।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানে মুক্ত আকাশ এর উপদেষ্টা সম্পাদক ও বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো.আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ।অনুষ্ঠানে পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রকৌশলী আতিকুর রহমানসহ ১০ গুণী পেশাজীবীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।



