দেশবাংলা
সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

||গোপাল কুমার মন্ডল,সাতক্ষীরা||
সাতক্ষীরার দেবহাটায় জামাইয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শহীদুল গাজী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা-দেবহাটা সড়কের কুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল গাজী সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমোল্লারডাঙ্গীর মৃত ছয়ের গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, দ্রুতগতির মাহেন্দ্র দাড়িয়ে থাকা একটি খালি ট্রলিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ড্রাইভারের বাম পাশে বসে থাকা শহীদুল গাজী মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাটিভি/এসএম/এবি
গোপাল কুমার মন্ডল
১.১১.১৮



