
গণভবনে ১৪ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শেষ। সংলাপ শেষে সংলাপ ফলপ্রসূ হয়েছে, আলোচনার দুয়ার সবসময় খোলা থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন খোলামেলা পরিবেশে আলোচনা হয়েছে, ঐক্যফ্রন্টের সভা সমাবেশ করতে বাধা নেই,
তারা খালেদা জিয়ার মুক্তি চায় তবে খালেদা জিয়ার মুক্তি সংলাপের নয়, আদালতের বিষয়, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি, তবে অবাধ নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সীমিতভাবে ইভিএম ব্যাবহার হতে পারে। অন্যদিকে ড. কামাল হোসেন সংলাপ ভালো হয়েছে বললেও, আলোচনা সন্তোষজনক হয়নি বলে জানায় মির্জা ফখরুল।
বাংলাটিভি/প্রিন্স



