দেশবাংলা
নেত্রকোনায় বরফকল থেকে যুবকের লাশ উদ্ধার

||মনি চন্দ্র দাস,নেত্রকোনা||
নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বাজারের আয়েশা মারিয়া বরফকল থেকে রাব্বি (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাব্বি গোবিন্দশ্রী গ্রামের আবুল কাসেম ফকির ছেলে। সে বরফকলটিতে শ্রমিকের কাজ করত। তাঁর মাথায় ধারালো আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, রাব্বি মিয়াকে শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। শনিবার সকালে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, তাৎক্ষণিক ভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে । এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বাংলাটিভি/এসএম/এবি



