দেশবাংলা
নেত্রকোনায় জামায়াত নেতা আটক

||মনি চন্দ্র দাস,নেত্রকোনা||
নেত্রকোনায় জামায়াতের এক সক্রিয় নেতা এবং বিস্ফোরকের একাধিক মামলার আসামি মো. নাছির উদ্দিনকে (৪৮) আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলা জামায়াত ইসলামের যুগ্ম সাধারন সম্পাদক বলে জানায় পুলিশ।
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের দরুন বালি গ্রামের নিজ বাসা থেকে শনিবার মধ্যরাতে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত মাফিজুল ইসলামের ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন খান জানান, মোঃ নাছির উদ্দিন জামায়াতের একজন সক্রিয় নেতা। তিনি সদর উপজেলা জামায়াতে ইসলামের যুগ্ম সাধারন সম্পাদক। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরকের একাধিক মামলা রয়েছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।



