চাটখিলে ‘ডা. সিরাজুল ইসলাম ফ্রি ডক্টরস চেম্বার’ উদ্বোধন

সুমনা গ্রুপের চেয়ারম্যান ডা. রুবাইয়াত ইসলাম মন্টির অর্থায়নে নোয়াখালীর চাটখিলে ‘ডা. সিরাজুল ইসলাম ফ্রি ডক্টরস চেম্বার’ উদ্বোধন হয়েছে।
২ নভেম্বর শুক্রবার চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে প্রয়াত বিশিষ্ট সমাজসেবক ডা. সিরাজুল ইসলামের নামে গমতলিতে ক্যাম্পটি উদ্বোধন করেন ডা. রুবাইয়াত ইসলাম মন্টি ।
প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,প্রয়াত ডা. সিরাজুল ইসলাম গরীব ও অসহায় মানুষের পাশে সব সময় ছিলেন। তিনি এলাকায় দানবীর নামেই পরিচিত ছিলেন। বাবার মতই গরীব ও অসহায় মানুষের পাশে সব সময় আছেন তার উত্তরসূরি ডা. রুবাইয়াত ইসলাম মন্টি ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাটখিল উপজেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো ইয়াসিন করিম, রামনারায়ণপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ রামনারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



