জাতীয় পার্টিকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সাথে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রদেশকে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশে পরিণত করেছেন। আজ আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সেই অবস্থা থেকে উত্তরণ ঘটে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জিত হয়েছে। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টির উন্নয়নের পথযাত্রায় জাতীয় পার্টির এ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই এদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেছে। রাজনীতিবিদদের দায়িত্ব দেশের উন্নয়ন করা এবং জনগণের কল্যাণে কাজ করা। পর পর দুই মেয়াদে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ মানুষের প্রতি সেই দায়িত্ব পালন করে যাচ্ছে।
বাংলাদেশে অর্থবহ নির্বাচন হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। আগামী নির্বাচনে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এটা তাদের অধিকার।
বাংলাটিভি/প্রিন্স



