চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে- ড. কামাল হোসেন

সরকারের সাথে ড. কামাল আজ দ্বিতীয় দফা আলোচনায় বসেন। দাবি মেনে নেয়ার মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে বলে
আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
আর, সংলাপের মাধ্যমে সমাধান না হলে উদ্ভূত পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের সাথে দ্বিতীয় দফা সংলাপ শেষে এসব কথা বলেন ঐক্যফ্রন্ট নেতারা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত বৃহষ্পতিবার
সরকারের সাথে সংলাপে বসে জাতীয় ঐক্যফ্রন্ট । কিন্ত আলোচনায় কোন সমাধান না আসায় আজ দ্বিতীয় দফা সরকারের সাথে
আলোচনায় বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সংলাপ শেষে বিকেলে বেইলী রোডের বাসায় সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে
ধরেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম নেতা ড.কামাল হোসেন। এ সময় নির্বাচন নিয়ে চলমান সংকট কেটে যাবে বলে আশা করেন তিনি।
অন্যদিকে, সংলাপ ব্যর্থ হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন ঐক্যফ্রন্টের মূখপাত্র মির্জা ফখরুল।
সংলাপে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন পেছানোর কোন প্রস্তাব করা হয়নি বলে দাবি করেন নেতারা।
বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে কোন ধরনের মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করা হবে না,
সরকারের পক্ষ থেকে এমন আশ্বাস দেয়া হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
বাংলাটিভি/এবি ||আরমান কায়সার, ঢাকা||



