নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সংলাপ শেষে অবাধ ও সুষ্ঠু একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সফল সমাবেশের প্রশংসাও করেন তিনি।
দুপুরে গণভবনে, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে অংশ নিতে, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে
গণভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের ১১ নেতা।
দীর্ঘ আলোচনার পর বেলা ২ টার দিকে শেষ হয় এ সংলাপ। বৈঠকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলার তালিকা দেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ।
এদিকে, সকালে গণভবনে প্রবেশকালে সংলাপে জনগণের প্রত্যাশা পূরণের আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বিতীয় দফার সংলাপ শেষে ওবায়দুল কাদের বলেন, সংলাপে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঐক্যফ্রন্টের দাবি দাওয়া নিয়েও কথা বলেন তিনি।
তফসিল ঘোষণার পর মন্ত্রী-এমপিরা সরকারি সুযোগ নেবেন না বলেও, এ সময় জানান দলটির সাধারণ সম্পাদক।
বাংলাটিভি/এবি||হাকিম মোড়ল, ঢাকা||



