দেশের গণতন্ত্র আরো এক ধাপ এগিয়ে যাবে: ওবায়দুল কাদের

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরো এক ধাপ এগিয়ে যাবে, সকালে রাজধানীর জিপিও’র কাছে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে তার স্মৃতির প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।
শহীদ নূর হোসেন ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন সামরিক শাসকের বিরুদ্ধে রাজধানীর রাজপথে লড়াই করতে গিয়ে নিহত হন। তার রক্তদানে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেতুমন্ত্রী বলেন সামনে আগামী একাদশ জাতীয় নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরো এক ধাপ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য আওয়ামী লীগের প্রয়াস অব্যাহত থাকবে।
তিনি বলেন, গণতন্ত্রের এ সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আজকের গণতন্ত্র দীর্ঘ পথ অতিক্রম করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নির্বাচন নিয়ে
ঐক্যফ্রন্টের মধ্যে এত হতাশার কারণ আমরা জানি না এবং তারা আগামী নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তাদের এই ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র।
এর আগে ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম,
দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ-
সম্পাদক সুজিত রায় নন্দী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও
সাংস্কৃতিক সংগঠন শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান।
বাংলাটিভি/এসএম/এবি



