আওয়ামী লীগবাংলাদেশরাজনীতি
১৯৯০ পরবর্তী থেকে গণতন্ত্রের স্বাদ পায়নি বাংলাদেশ: জি এম কাদের

জি এম কাদের জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মন্তব্য করেছেন সব দল নির্বাচনে অংশ নিলে দেশের গণতন্ত্র আরও এক ধাপ এগিয়ে যাবে।
দুপুরে দলের বনানী কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনায় যোগ অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
কো চেয়ারম্যান জি এম কাদের বলেন, ৯০-এর পর থেকে এখন পর্যন্ত গণতন্ত্রের স্বাদ পায়নি বাংলাদেশ।
বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি ৩শ’ আসনে প্রার্থী দেবে। তা না হলে, মহাজোটে থেকেই অংশ নিবে তার দল।
এসময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, এরশাদের নেতৃত্বে দেশে পরিবর্তন চায় জনগণ।
আরো পড়ুনঃ ‘জাতীয় পার্টি মহাজোটে থেকেই নির্বাচন করবে’
বাংলা টিভির ভিডিও সংবাদ দেখতে বাংলা টিভির YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করুন



