মাঝ পদ্মায় স্পিডবোট ডুবি, নিখোঁজ ৩

পদ্মায় স্পিডবোট ডুবি
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের মাঝ পদ্মায় ডাম্প ফেরির সাথে যাত্রীবাহী স্পিডবোটের ধাক্কায় ২৪ যাত্রী নিয়ে ডুবে যায় বোটটি । এদের মধ্যে ২১ জন যাত্রী উদ্ধার হলেও ৩ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা যায়।
শিবচর থানা ও কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, রবিবার (১১ নভেম্বর) বিকেলে শিমুলিয়া ঘাট থেকে একটি স্পিডবোট ২৪ জন যাত্রী
নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। মাঝ পদ্মায় আসলে একটি ডাম্প ফেরির সাথে ধাক্কা লেগে স্পিডবোটটি পানিতে ডুবে
যায়। এ সময় স্পিডবোটের সকল যাত্রী পানিতে ডুবে গেলে ২১ জন যাত্রীকে নদীতে টহলরত সেনাবাহিনী টহলবোট উদ্ধার করে।
তবে এখনও ৩জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানায়। নিখোঁজ যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি।
ঘটনার পরপরই শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, পদ্মায় স্পিডবোট ডুবির ঘটনায় এখনো ৩ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি।’
বাংলাটিভি/এসএম/এবি||মাদারীপুর,প্রতিনিধি||



