
মিরপুর টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করল মাহমুদউল্লাহর দল।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে ছিল জিম্বাবুয়ে। মিরপুর টেস্টে সেই প্রতিশোধ নিয়েছে টাইগাররা। জিম্বাবুয়েকে ২১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ফলে, দুই ম্যাচ টেস্ট সিরিজটি ১-১ এ ড্র হলো। জিম্বাবুয়ের সামনে টার্গেট ছিল ৪৪৩ রান, সফরকারীরা তোলে ২২৪ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬০ ওভারে ৭ উইকেটে ৫২২ রান তুলে ইনিংস ঘোষণা করে। নিজেদের প্রথম ইনিংসে ৩০৪ রান তোলে জিম্বাবুয়ে। ২১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তোলে ২২৪ রান। ৪৪২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে টাইগাররা। জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়ায় ৪৪৩ রান। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২২৪ রানে। বাংলাদেশ ২১৮ রানের বিশাল জয় তুলে নেয়।
বাংলাটিভি/এসএম/এবি



