
বিএনপির’র নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় ও সংগীতশিল্পী বেবী নাজনীনকে রাজধানীর কাকরাইল থেকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাত আটটার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা দুজন এক সঙ্গে গাড়িতে করে নয়াপল্টন ত্যাগ করছিলেন। আটকের কিছু সময় পরে বেবি নাজনীনকে ছেড়ে দেওয়া হয়।
বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার নেতা-কর্মীদের মধ্যে ৩৮ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার মহানগর হাকিম সরাফত জামান আনসারী এই রায় দেন। গ্রেফতার আরও ২৭ জনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারিক আদালত।
নাশকতার তিন মামলায় এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বুধবার (১৪ নভেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে মোট তিনটি মামলা দায়ের করে।
বাংলাটিভি/এসএম/এবি



