দেশবাংলা
কেরানীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

||কেরানীগঞ্জ প্রতিনিধি||
কেরানীগঞ্জের জাজিরা এলাকার পুলের নীচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর ) সন্ধ্যায় দিকে জাজিরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক কাওসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরনে হাফ হাতার গেঞ্জি ও চেক লুঙ্গি ছিল।
এ ঘটনায় থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।
বাংলাটিভি/এসএম/এবি



