
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক শাহরিয়ার শহীদের দাফন সম্পন্ন হয়েছে নরসিংদীর নিজ গ্রামে।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ আছর তৃতীয় নামাজে জানাজা শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক শাহরিয়ার শহীদ জাতীয় প্রেসক্লাবরে স্থায়ী সদস্য ও ডিআরইউর প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। জাতীয় প্রেসক্লাবে মরহুমের পৃথক দু’টি নামাজে জানাজা শেষে শাহরিয়ার শহীদের মরদেহবাহী যান নরসিংদীর রায়পুরার উদ্দেশ্যে যাত্রা করে।
গত ১৪ নভেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়ে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হ্নদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
বাংলাটিভি/এসএম/এবি



