
ভিডিও কনফারেন্সে তারেক রহমানের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া নির্বাচনী আচরনবিধির লঙ্ঘন নয় বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। এ সময়, নয়াপল্টনের ঘটনাকে ফৌজদারি অপরাধ উল্লেখ ক’রে, এতে নিরপরাধ কাউকে হয়রানি না করতে আজিপিকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। সোমবার বিকেলে, আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এসব কথা বলেন ইসি সচিব। দিবাকর বিশ্বাসের রিপোর্ট।



