
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে রংপুরে দায়ের হওয়া মানহানির মামলায় জামিন পেতে আজ কোনো আবেদন এমনকি তার পক্ষে কোনো আইনজীবীও আদালতে উপস্থিত ছিলেন না।
এ মামলায় বৃহস্পতিবার (২২ নভেম্বর) শুনানির দিন ধার্য ছিল। এজন্য অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে তাকে হাজির করাও হয়েছিল।
তবে বৃহস্পতিবার দুপুরে আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী মিলি মায়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক জানান, শুনানিতে মইনুল হোসেনের পক্ষে কোন জামিনের আবেদন দাখিল করা হয় নি। কোনো আইনজিবী তার পক্ষে শুনানিও করেননি। পরে বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা আগামী ১০ জানুয়ারী মামলাটির অভিযোগ গঠনের দিন ধার্য করে আদালতের কার্যক্রম শেষ করেন।
এর আগে কঠোর পুলিশি প্রহরায় দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবারো কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত ২২ অক্টোবর মিলি মায়া এক এক নারী নেত্রী ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ১০ কোটি টাকার একটি মানহানির মামলা করেন।
বাংলাটিভি/এসএম/এবি



