
সবধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আইভোরি কোস্টের তারকা ফুটবলার দিদিয়ে দ্রগবা। ফলে ২০ বছরের ফুটবল তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগ, তুরস্কের প্রিমিয়ার লিগ, ফ্রেঞ্চ লিগসহ বিভিন্ন দেশের লিগে খেলেছেন তিনি। সবচেয়ে সফল ছিলেন চেলসির জার্সি গায়ে। ৩৮১ ম্যাচে করেছেন ১৬৪ গোল।
ক্লাবের হয়ে তার মোট গোল সংখ্যা ৬৭৯ ম্যাচে ২৯৭ গোল। ২ হাজার দুই সালে জাতীয় দল আইরভারি কোস্টের হয়ে অভিষেক হয় দ্রগবার। জাতীয় দলের জার্সি গায়ে দ্রগবা ১৪ ম্যাচে করেছেন ৬৫ গোল।
এছাড়া দুই বার আফ্রিকার সেরা খেলোয়াড় হন এই আইভরিয়ান স্ট্রাইকার। মার্কিন ক্লাব ফনিক্স রাইজিংয়ের হয়ে ২০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।



