
চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার সোহানবাগ শহরে আবদুর রহিম (৩০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দেশটির সন্ত্রাসীরা।
গতকাল শুক্রবার (২৩ নভেম্বর) রাতে নিহতের আত্মীয় আশ্রাফুজ্জামান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের মুন্সী বাড়ীর আলী মুন্সীর ছেলে। তার অপর দুই ভাইসহ রহিম বিগত সাত বছর ধরে দক্ষিণ আফ্রিকার সোহানবাগ শহরে ব্যবসা করে আসছেন।
আশ্রাফুজ্জামান আরো জানান, বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে প্রিটোরিয়ার সোহানবাগ শহর এলাকার নিজ ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
এ খবর শোনার পর থেকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নিহত রহিমের মৃতদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এর আগেও চাঁদা না দেওয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় গত তিন সপ্তাহে ২২ রেমিটেন্স যোদ্ধাকে দেশীটির সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।
বাংলাটিবি/এসএম/এবি



