রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ২০১৮-১৯ সেশনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১০টা থেকে ৫টি অনুষদের অধীন ভর্তি কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার জানান, এবার ৫টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ ও ২টি ইন্সটিটিউটে ৪ হাজার ১৭৩ শিক্ষার্থী ভর্তি করা হবে।
কলা ও চারুকলা অনুষদ, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২৯ নভেম্বর। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভর্তি কার্যক্রম চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
পরে আসন শূন্য হওয়া সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে মেধা ও পছন্দক্রম অনুসারে ২য় ভর্তি তালিকা ২৯ নভেম্বর দুপুরে প্রকাশ করা হবে। ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি কার্যক্রম চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ভর্তির জন্য নির্বাচিত সকল ছাত্র/ছাত্রীকে অনলাইনে
http://admission.ru.ac.bd/undergraduate/ নিদিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফরম পূরণ করতে হবে।
বাংলাটিভি/এসএম/এবি



