
ইনজুরির কারণে দুই সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেছেন বার্সেলোনার আক্রমণভাগের তারকা লুইস সুয়ারেস।
লা লিগায় গত শনিবার রাতে আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র ম্যাচের পুরোটা সময় খেলেছিলেন সুয়ারেস। পরে লিগে এখন পর্যন্ত ৯ গোল করা উরুগুয়ের এই স্ট্রাইকারের ডান হাঁটুতে সমস্যা ধরা পড়ে।
এছাড়া শনিবার ওয়ার্ম-আপের সময় ঊরুতে চোট পান ইয়াসপের সিলেসেন। তিন সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ডাচ এই গোলরক্ষককে। এরআগে বাঁ হাটুর চোটে ছিটকে গেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া।



