দেশবাংলা
ফেনীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ বাসের ৫ যাত্রী নিহত

ফেনীর শর্শদী লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ বাসের ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী মনসুর আহাম্মদ (২৮), বাসের চালক মনির হোসেন (৩৮), মো. আবুল বাশার (৪০) ও নিজাম উদ্দিন। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
ফেনী সদর থানার ওসি আবুল কামাল আজাদ জানান,রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী রেল স্টেশনের মাস্টার মাহবুবুর রহমান জানান, বুধবার কৈইখালী থেকে ছেড়ে আসা ফেনীগামী একটি বাস শশর্দী বাজারের পাশে রেলগেট পার হওয়ার সময় রেললাইনে আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়।
বাংলাটিভি/এসএম/এবি



