শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় দোভাষী মৃত্যু

||সুমন শেখ, শ্রীপুর, গাজীপুর||
গাজীপুরের শ্রীপুর উপজেলার পূর্ব কেওয়া এলাকায় চীনা মালিকানাধীন এক ব্যাটারি কারখানায় কাভার্ডভ্যানের চাপায় এক দোভাষী নিহত হয়েছেন।
নিহত আল আমিন (২৬), খুলনার দৌলতপুর থানার মহেশপুর এলাকার খবির উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার এসআই রাজীব কুমার জানান, বৃহস্পতিবার মধ্যরাতে একই মালিকাণাধীন পুরাতন ব্যাটারি কারখনা থেকে কভার্ডভ্যানযোগে মালামাল অদূরে তাদের নতুন কারখনায় স্থানান্তর করা হচ্ছিল।
রাত ১টার দিকে নতুন কারখনার ফটক দিয়ে ঢুকার পুর্বমূহুর্তে কভার্ডভ্যানের চালক একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ফটকটি ভেঙ্গে-চ’ড়ে গাড়িটি ভেতরে ঢুকে যায়। এসময় ফটকের ভেতরে থাকা দোভাষী ব্যানের নীচে চাপা পড়েন।
গুরুতর আহতাবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
পরে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্ঘে পাঠানো হয়েছে।
বাংলাটিভি/এবি



