
||আরমান কায়সার, ঢাকা||
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম সামসুল হুদা।
এছাড়া, ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিষয়টি জনগনের কাছে ভালভাবে তুলে ধরার পরামর্শ দিয়েছেন তিনি। রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম সামসুল হুদা।
এসময় তিনি বলেন,সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও মিডিয়া যথাযথভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করা সম্ভব। পাশাপাশি আসন্ন নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়েও কথা বলেন তিনি।
নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিরোধী দলের উপর দমন-নিপীড়ন বন্ধের আহবান জানান সামসুল হুদা।
এদিকে, নির্বাচনে কাউকে এককভাবে প্রাধান্য না দেয়ার পাশাপাশি তরুনদের অপব্যবহার না করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন।
বাংলাটিভি/এবি



