
||তাওহীদ কবির, টঙ্গী||
গাজীপুরের রাজেন্দ্রপুরে বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছে। আজ সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাতুল (১৮), মুন্সিগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের সার্জেন্ট (অব:) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তারাশের গুলটাবাজার এলাকার মো.নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আব্দুস সামাদ(৬৫)। একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, সকালে সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে নেওয়ার পর ৩ জন মারা যায়। এ ঘটনায় আরো ৮ জন আহত রয়েছে। আহতদের উদ্ধার করে সিএমএইচসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার এসআই মো.শহীদুল ইসলাম বাস লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত এবং ৮ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাটিভি/প্রিন্স



