
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসার সৎমায়ের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে, রিজভী অভিযোগ করে বলেন, সরকারের নির্দেশনা মেনে রিটার্নিং কর্মকর্তারা বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছেন।
দুর্নীতির মামলায় দণ্ডিত হবার পরও সরকার দলের প্রার্থীদের মনোনয়ন পত্র বাদ দেয়া হয়নি বলে অভিযোগ করেন রিজভী। এসময়, রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি।
বাংলাটিভি/প্রিন্স



