দেশবাংলা
তালতলী প্রেসক্লাবের কমিটি গঠন; মোতালিব সভাপতি, গোলাম কিবরিয়া সম্পাদক

||বেলাল হোসেন মিলন, বরগুনা||
বরগুনার তালতলী প্রেসক্লাবে মুঃ আঃ মোতালিব (দৈনিক যুগান্তর) কে সভাপতি ও গোলাম কিবরিয়া (দৈনিক যায়যায়দিন) কে সাধারন সম্পাদক করে নয়া কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকেলে প্রেসক্লাবের এক নির্বাচনী সভায় এ কমিটি ঘোষনা করা হয়।
৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি খাইরুল ইসলাম আকাশ (দৈনিক মানবজমিন), যুগ্ন সাধারন সম্পাদক ওমর ফারুক (দৈনিক মতবাদ), কোষাধ্যক্ষ হারুন অর রশিদ (দৈনিক দক্ষিনাঞ্চল), দপ্তর সম্পাদক রাসেল রেজা (দৈনিক সাগরকুল), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিন সাইরাজ (বিপ্লবী জনতা) এবং ১ ও ২নং সদস্য যথাক্রমে আঃ মান্নান ও আরিফ হোসেন ফসল।
বাংলাটিভি/এবি



