
|| মনি চন্দ্র দাস ||
নেত্রকোনার বারহাট্টায় ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাউশী বাজারে এই ঘটনা ঘটে। এতে বাজারের বড় দুইটি দোকানে আগুনে পুড়ে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের আসাদুজ্জামানের একটি তোলার দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তোলার দোকানসহ পার্শ্ববর্তী শহীদ মিয়ার ওয়ার্কশপের দোকান পুড়ে যায়। এসময় দোকানে থাকা তোলা, পেট্রোল, মবিল, অটো রিক্সার বিভিন্ন পার্টস পূড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাটিভি/মাসুদসুমন



