
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নির্বাচনে যেন প্রভাব না পড়ে সেই বিষয়টি বিবেচনায় নিয়েও কাজ করছে এনবিআর।
রোববার এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বলেন, ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা খতিয়ে দেখছি। আমরা কাজ করছি। এটা সময়সাপেক্ষ বিষয়। ব্যাংক সার্চ দিতে হবে।
তিনি বলেন, আপনারা জানেন এই মুহূর্তে যদি খড়্গহস্ত হয়ে যাই তাহলে অনেকে ভাববে যে উনি বিরোধীদলের পক্ষ হয়ে নির্বাচন করছেন এ জন্য ধরছি। যাই হোক এ প্রক্রিয়া চালু আছে।
এর আগে দুর্নীতি দমন কমিশন- দুদক এনবিআরকে দেয়া এক চিঠিতে ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না তা জানতে চায়
বাংলাটিভি/এবি



