
ঢাকায় কর্মরত চুয়াডাঙ্গার সাংবাদিকদের সংগঠন চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ঢাকা-সিজেএডি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
৭ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় এক বিশেষ সভার মাধ্যমে চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ঢাকা (সিজেএডি) নামের এই সংগঠন যাত্রা শুরু করে। একই সভায় অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর রমনা পার্কে সিজেএডির ওই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জ্যেষ্ঠ সদস্য এনামুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভা পরিচালনা করেন অপর জ্যেষ্ঠ সদস্য নূহু আব্দুল্লাহ।
পরে অংশগ্রহণকারীদের সর্বসম্মতিতে সিজেএডির ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে এনামুল হক (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) ও বকুল আহমেদ (সমকাল)।
এ ছাড়া নাজমুল লিখন (বাংলাদেশ পোস্ট) সহসভাপতি, এসকে লিটন (মাইটিভি) যুগ্নসাধারণ সম্পাদক, জুলহাস কবীর সুজন (আরটিভি) সাংগঠনিক সম্পাদক, হারুন অর রশীদ (প্রথম আলো) কোষাধ্যক্ষ, নূহু আব্দুল্লাহ (ইত্তেফাক) দপ্তর সম্পাদক, ফিরদৌসি যুঁথী (জাগো নিউজ) প্রচার ও প্রকাশনা সম্পাদক, আনজাম খালেক (এসএ টিভি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সাইফুল ইসলাম রনি (ডিবিসি নিউজ) কল্যাণ সম্পাদক হয়েছেন।
এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যের তিনটি পদ পেয়েছেন আহমেদ পিপুল (এনটিভি), বুলবুল আহমেদ (বাংলা টিভি) ও রহমান রনো (একুশে টেলিভিশন)।
সংগঠনটির মূল উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার নাজমুল লিখন, আরটিভি সিনিয়র রিপোর্টার জুলহাস কবীর, সমকালের বকুল আহমেদ ও প্রথম আলোর সিনিয়র সাব-এডিটর হারুন অর রশীদ। সংগঠনটি গড়ে তুলতে দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছিলেন তারা।
বাংলাটিভি/এবি



