নেত্রকোণায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুষ্ঠিত

||মনি চন্দ্র দাস, নেত্রকোনা||
নেত্রকোণায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে এ দিবস অনুষ্ঠিত হয়।
সাবেক ভিপি ও সোসাইটির সভাপতি দেবশংকর সাহা রায় দেবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির চেয়ারম্যান আনোয়ার হোসেন। দিবসটি উপলক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর অধ্যাপক ননী গোপাল সাহা রায়, প্রেসক্লাব সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ সোসাইটির কর্মী ও সাংবাদিকবৃন্দ।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগে ভর্তিকৃত শারীরিক প্রতিবন্ধী হৃদয় সরকারকে সোসাইটির পক্ষ হতে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়। পরে প্রখ্যাত বাউল শিল্পী গোলাম মৌলার পরিচালনায় এক মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাটিভি/এবি



