দেশবাংলা
শ্রীপুরে সড়ক দূর্ঘটনা পুলিশের এক এসআই নিহত

||সুমন শেখ, শ্রীপুর, গাজীপুর||
শ্রীপুরে সড়ক দূর্ঘটনা পুলিশের এক এসআই নিহত হয়েছে। ১০ ডিসেম্বর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকাবস্থায় এস.আই নিহতের ঘটনা ঘটে।
জানা গেছে, গত শনিবার রাত্র শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা ধারানো থাকা ট্রাকের পিছনে পুলিশের ব্যবহৃত লেগুনা গাড়ী ধাক্কা দেয়। এতে কর্মরত এস.আই আ: রহমান (৪৫) আহত হন।
আহত এস.আইকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা হাসপাতালে রেফার্ড করেন। দুই দিন চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যায়। শ্রীপুর থানার কর্মরত এস.আই মনির হোসেন মৃত্যু নিশ্চিত হয়েছে বলে তিনি জানান, নিহত এস.আই এক মাস আগে শ্রীপুর থানায় যোগদান করেন।তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানা।
বাংলাটিভি/এবি



