
|| হামিদুর রহমান ||
হবিগঞ্জের মাধবপুরে সায়হাম টেক্সটাইল মিলের তোলার গো-ডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান শত কোটি টাকা হবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১টার দিকে জেলার মাধবপুর উপজেলার নোয়পাড়ায় অবস্থিত হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ ফয়সলের মালিকানাধীন সায়হাম টেক্সটাইল মিলে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে যানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্বিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তবে তিনি জানান এখন আগুন প্রাথমিক নিয়ন্ত্রনে থাকলেও কখন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসবে বলা যাচ্ছে না। সায়হামের জেনারেল ম্যানেজার প্রকৌশলী রেজাউল হক জানান- প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন-অগ্নিকান্ডের সঠিক কারন ও ক্ষয়ক্ষতি নিরুপন করা যাবে না। প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগীতা করবে।
বাংলাটিভি/মাসুদসুমন



