
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের বাংলাদেশে দল ঘোষণা করেছে বিসিবি। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
দলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। আগামী ১৭ই ডিসেম্বর সিলেটে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
দলের অন্য সদস্যরা হলেন। মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার,লিটন দাস,মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু,আবু হায়দার রনি ও আরিফুল হক।
আগামী ২০ ও ২২ ডিসেম্বর মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে হবে শেষ দুটি টি-টোয়েন্টি।



