
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোকে বরখাস্ত করা হয়েছে।
আড়াই বছর ক্লাবটির কোচের দায়িত্ব পালন করে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে হলো তাকে বরখাস্ত হয়ে। মঙ্গলবার এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটি নিশ্চিত করেছে খবরটি। ইউনাইটেড জানায়, সমসাময়িক কিছু ঘটনার প্রেক্ষিতে ম্যানইউ কোচ মরিনহো তার চাকরি ছেড়ে দিয়েছেন। আমরা তাকে ক্লাবে বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার সুন্দর ভবিষ্যত কামনা করছি। খুব শিগগিরই ভারপ্রাপ্ত কোচ নিয়েঅগ দেয়া হবে বলে জানায় ম্যানইউ।



