
জাতীয় প্রেসক্লাবের ২০১৯-২০ সালের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম সভাপতি ও ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
চারটি সদস্য পদ ছাড়া সাইফুল আলম ও ফরিদা ইয়াসমিন প্যানেল জয়লাভ করেছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ চৌধুরী ও মাইনুল আলম। কোষাধ্যাক্ষ শ্যামল দত্ত এবং সদস্য পদে যথাক্রমে কুদ্দুস আফ্রাদ,কল্যাণ সাহা,শামসুদ্দিন আহমেদ চারু,শাহনাজ বেগম,বখতিয়ার রানা,রেজোয়ানুল হক রাজা,সানাউল হক,হাসান আরেফীন,সৈয়দ আবদাল আহমেদ ও জাহিদুজ্জামান ফারুক নির্বাচিত হয়েছেন। এর আগে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে সাইফুল ইসলাম ৬২১ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শওকত মাহমুদ পেয়েছেন ৪৩১ ভোট।
সাধারণ সম্পদক পদে ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪০৬ ভোট। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ওমর ফারুক ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভুঁইয়া ৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বাংলাটিভি/মাসুদ সুমন



