নির্বাচনবাংলাদেশ

গণনার ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়: সিইসি

|| হাকিম মোড়ল ||

সামান্য সংখ্যার ভুলে ফলাফল উল্টে যেতে পারে জানিয়ে,এমন একটু ভুলে নির্বাচন যেন পন্ড না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নির্বাচনে ফলাফল গণনাকারী টেকনিক্যাল পারসনদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য যে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন সিইসি। বুধবার আগারগাঁওয়ে ফলাফল গণনাকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব বলেন প্রধান নির্বাচন কমিশনার।

বুধবার সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

কে এম নুরুল হুদা বলেন, নির্বাচনী আমেজ ও মানুষের আগ্রহ দেখে কমিশন অভিভূত।  তিনি বলেন,কারো ভুলের কারনে যেনো মানুষের সেই আস্থার জায়গা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

ফলাফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন পন্ড না হয় সে বিষয়ে লক্ষ রাখার নির্দেশ দেন সিইসি। দক্ষতা, মেধা আর আগ্রহ নিয়ে নির্বাচনকে সুষ্ঠু করার তাগিদও দেন তিনি।

কে এম নুরুল হুদা বলেন, ‘সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং মাঠে গিয়ে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদের তা প্রমাণ করতে হবে। সঠিক ফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে, সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেন পরিচালিত হয়, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে।’

ভোটগ্রহণের দিন বিকেল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ভাবছে কমিশন তবে ফলাফল পাঠানোর সময় গতি সচল রাখা হবে বলে জানান ইসি সচিব।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button