ক্ষমতা নয়, চাই শান্তিপূর্ণ নির্বাচন: প্রধানমন্ত্রী

রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় আসতে না পারলেও সমস্যা নেই, চাই শান্তিপূর্ণ নির্বাচন, জনগণ তাদের পছন্দের সরকার বেছে নিক। দুর্নীতি করে নিজের জীবনমান উন্নয়ন করা নয়, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।
দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই’র সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কী পেলাম না পেলাম সেটা নিয়ে চিন্তা করি না। আমি চিন্তা করি বাংলাদেশের মানুষের জন্য কী করে গেলাম, কী রেখে গেলাম। কীভাবে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন হয় সেদিকে লক্ষ রাখা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন। আমরা চাই জনগণ স্বতস্ফূর্তভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। যেনতেনভাবে নয়, জনগণের ভোটেই আবার ক্ষমতায় আসতে চাই। নির্বাচনে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেজন্য সবার সাহায্য চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন। আমরা চাই জনগণ স্বতস্ফূর্তভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। যেনতেনভাবে নয় জনগণের ভোটেই আবার ক্ষমতায় আসতে চাই। নির্বাচনে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেজন্য সবার সাহায্য চাই।’
বাংলাটিভি/প্রিন্স



