বাংলাদেশরাজনীতি

ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়াবেন এরশাদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন মাঠ থেকে সরে দাঁড়াতে পারে পারেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বর্তমানে তিনি ‘চিকিৎসার জন্য’ সিঙ্গাপুরে অবস্থান করছেন। তবে ২২ ডিসেম্বর দেশে ফিরে তিনি ঢাকা-১৭ আসন থেকে নিজেকে সরিয়ে নিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। জাতীয় নির্বাচন উপলক্ষে নিজ জেলা রংপুর সদরের (রংপুর-৩) পাশাপাশি ঢাকার গুলশান, বনানী, সেনানিবাস (ঢাকা-১৭) আসনেও প্রার্থী হয়েছিলেন এরশাদ। রংপুরের আসনটি ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও ঢাকার আসনটিতে এরশাদের বিপরীতে দাঁড় করিয়েছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে। এদিকে এরশাদের অনুপস্থিতে তার পক্ষে নেতাকর্মীরা রংপুর এবং ঢাকার আসনে প্রচারণা চালাচ্ছেন।

ঢাকা-১৭ আসন থেকে এরশাদের সরে যাওয়ার বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বা চেয়ারম্যানের বিশেষ সহকারী এ বি এম রুহুল আমিন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি। তবে জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা-১৭ এবং ময়মনসিংহ-৭ ছাড়াও আরও বেশ কিছু আসন থেকে সরে আসার ব্যাপারে দলে আলোচনা চলছে। ২২ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে ফিরে এরশাদ নিজেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

 

বাংলা টিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button