খেলাধুলা

দুর্দান্ত জয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ

সাকিব আল হাসানের নৈপুণ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ রানে হারিয়ে, সিরিজ সমতায় ফিরলো স্বাগতিক বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তৃতীয় ওভারের প্রথম বলে জীবন পান তামিম। এরপরও খুব বেশি সময় টিকতে পারেননি। ইনিংসের পঞ্চম ওভারে ফ্যাবিয়ান অ্যালেনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার তামিম।

আরেক প্রান্তে ব্যাটে ঝড় তোলেন সৌম্য সরকার। লিটনের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন সৌম্য। ইনিংসের ১২তম ওভারে কতরেলের বলে ব্রাথওয়েইটের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে সৌম্য তুলে নেন ৩২ রান। দলীয় ১১০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

একই ওভারের শেষ বলে বোল্ড হওয়ার আগে লিটন ৩৪ বলে করেন ৬০ রান। এ ছাড়া সাকিব ৪২ ও মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৪৩ রান।

জবাবে ২১২ রানের বিশাল সংগ্রহের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ক্যারিবিয়ানরা ১৯ ওভার ২ বলেই ১৭৫ রানে অলআউট হয় সফরকারীরা। আর তাতে তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতায় ফিরলো টাইগাররা।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button