খেলাধুলা
কার্ডিফের বিপক্ষে মাঠে নামছে ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ কার্ডিফ সিটির বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ রাত সাড়ে ১১টায়।
সময়টা মোটেও ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তারা অনেকটাই পিছিয়ে গেছে লিগ রেস থেকে। দলকে সফলতা এনে দিতে না পারায় চাকরিচ্যুত হয়েছেন মরিনিও।
এবার নতুন কোচের সামনে চ্যালেঞ্জ দলকে ছন্দে ফেরানোর। এই ম্যাচের মধ্যদিয়ে ম্যানইউর হয়ে অভিষেক হচ্ছে কোচ সুলশারের। কার্ডিফের বিপক্ষে সর্বশেষ ৭ ম্যাচের ৫টিতেই জিতেছে ম্যানইউ।
সবমিলিয়ে শেষ ১২ ম্যাচের মাত্র একটিতে হার। সেটিও ৫৮ বছর আগে। অন্যদিকে লিভারপুলের কাছে শীর্ষস্থান হারিয়ে টেবিলের দুই নম্বরে নেমে গেছে ম্যানচেস্টার সিটি।
বাংলাটিভি/রাজু



