খেলাধুলা
ইংলিশ প্রিমিয়ার লিগে এ টটেনহ্যামের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও বড় জয় পেয়েছে টটেনহাম। এভারটনকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
গুডিসন পার্কে ম্যাচের ২১ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন থিও ওয়ালকট। ৬ মিনিট পর সমতা আনেন স্পার ফরোয়ার্ড সন হিউং মিন। ৩৫ মিনিটে রিবাউন্ড থেকে গোল করেন ডেলে আলি।
৭ মিনিট পর ব্যবধান ৩-১ করেন হ্যারি কেইন। বিরতির পরও গোল উৎসব অব্যাহত স্পারদের। একটি করে গোল করেছেন এরিকসন, সন ও কেইন। এ নিয়ে আসরে ১১ অ্যাওয়ে ম্যাচের ৯ টিতেই জিতল টটেনহাম।
বাংলাটিভি/রাজু



