অন্যান্যনির্বাচনবাংলাদেশ

ভুয়া ওয়েবসাইট সম্পর্কে সেনাবাহিনীর সতর্কবার্তা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ সোমবার আইএসপিআর এর ওয়েবসাইটে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়। একইসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে ওই সতর্কবার্তা পাঠিয়েছে আইএসপিআর। এতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এসব ভুয়া পেজের মাধ্যমে মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। ওই সতর্কবার্তায় সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার প্রকৃত ওয়েবসাইট সম্পর্কে তথ্য দেওয়া হয়েছ।

এই ওয়েবসাইট-পেজ বাদে অন্য কোথাও প্রকাশিত বানোয়াট তথ্য ও প্রপাগান্ডার বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম: Bangladesh Army  এবং Join Bangladesh Army লিংক: https://joinbangladesharmy.army.mil.bd। সেনাবাহিনীর ফেসবুক পেইজের লিংক: https://www.facebook.com/bdarmy.army.mil.bd
ইউটিউব চ্যানেলের নাম: https://www.youtube.com/channel/UCpkg5RjtYqjRbxwL9Gf5Tfw
একইসঙ্গে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্যসংবলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button