খেলাধুলা

বার্সেলোনা থেকে বিশেষ উপহার পেলেন গাঙ্গুলি

ইউরোপিয়ান ফুটবল জায়ান্ট দল বার্সেলোনা থেকে বিশেষ উপহার পেলেন সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

রোববার স্প্যানিশ লা লিগার শীর্ষ দল এফসি বার্সেলোনা সৌরভকে কাস্টমাইজ করা একটি জার্সি উপহার দেয়। যেখানে ইংরেজিতে লেখা দাদা। বার্সার বোর্ড সদস্য ওরিওল থমাস এ সময় উপস্থিত ছিলেন।

বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু পরিদর্শনে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। আর সেখানেই তাকে এমন সম্মান দেওয়া হয়। লা লিগার অফিসিয়াল ফেসবুক পেজে জার্সি উপহার দেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়।

এরআগে মেয়ের সঙ্গে বার্সেলোনায় ঘুরতে দিয়ে এক টুইটে গাঙ্গুলি লিখেন, ‘ইন বার্সেলোনা..দাদা এন্ড সানা।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button