অপরাধ
শ্যামপুর কম্প্রেশার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২

রাজধানীর শ্যামপুর আলী বহরে পানামা রাবার ফ্যাক্টরিতে কম্প্রেশার মেশিন বিস্ফোরণে নাসির (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় মোফাজ্জল (৩০) ও বাবুল (২৮) নামের আরো ২ শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী হৃদয় হোসেন জানান, তারা পানামা রাবার ফ্যাক্টরিতে কাজ করেন। সকালে ওই ৩জন কম্প্রেশার মেশিনে কাজ করছিলেন। এসময় কম্প্রেশার মেশিনটি হঠাৎ বিস্ফোরণ হলে তারা ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। পরে হাসপাতালে আনার পর সকাল ১০টার দক চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি ২ জন জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃত নাসিরের লাশ মর্গে রাখা হয়েছে। বাকি ২ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে মোফাজ্জলের অবস্থা গুরুতর।
বাংলাটিভি/পাইক



